বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক দুর্ঘটনায় আমঝুপি ইউপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম আহত

By মেহেরপুর নিউজ

May 23, 2022

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনায় আমঝুপি ইউনিয়নের সাবেক সদস্য সিরাজুল ইসলাম আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম চাঁদবিল গ্রামের ইউসুফ শেখের ছেলে।

জানা গেছে ঘটনার সময় সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে চাঁদবিল থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চাঁদবিল মোড়ের কাছে কুকুরের তাড়া খেয়ে একটি শিয়াল দ্রুত রাস্তা পার হতে গিয়ে সিরাজুল ইসলামের মোটরসাইকেলের নিচে পড়ে। ঘটনাস্থলে শিয়ালটির মৃত্যু হয়। আহত হন সিরাজুল ইসলাম তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।