বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক দুর্ঘটনায় আহতের ৬ দিন পর সুরাইয়া খাতুনের মৃত্যু

By Meherpur News

March 24, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সুরাইয়া খাতুন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৬ দিনের মাথায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সুরাইয়া খাতুন দারিয়াপুর গ্রামের নিসারুল ইসলামের স্ত্রী। গত বৃহস্পতিবার স্বামী নিসারুল ইসলামের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দারিয়াপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

সুরাইয়া খাতুন মেহেরপুর শহরের বড় বাজার এলাকার মোহাম্মদ আলী মার্কেটের স্বত্বাধিকারী আবু ইউসুফ মিরন ও মোহাম্মদ আলীর ছোট বোন ছিলেন।