বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক দুর্ঘটনায় আহত আমঝুপির তানভীরের ৪৮ ঘন্টা পর মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 09, 2020

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনায় আহত আমঝুপি গ্রামের তানভীরের ৪৮ ঘন্টা পর মৃত্যু। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার প্রায় ৪৮ঘন্টা পর তানভীর এর মৃত্যু হয়েছে।

তানভীর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সৌদি আরব প্রবাসী হাফিজুল ইসলাম এর ছেলে এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তানভীর এর মৃত্যু হয়।

জানা গেছে গত সোমবার তানভীর মোটরসাইকেল যোগে আমঝুপি থেকে চুয়াডাঙ্গা যাবার পথে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে, এসময় সে মারাত্মক আহত হলে প্রথমে চুয়াডাঙ্গা পরে তাকে রাজশাহী রেফার করা হয়। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। তার পিতা এবং মাতা দুজনেই দেশের বাইরে থাকায় লাশ আনা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।