মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় নিহত পলাশের দাফন সম্পন্ন হয়েছে।রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত পলাশ মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে শনিবার দিবাগত রাতে পলাশ ও তার বন্ধু একই এলাকার বায়তুলের ছেলে সাধন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঐসময় শোলমারী মাধ্যমিক বিদ্যালয় এর কাছে মোড় ঘুরতে গিয়ে চালক পলাশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এবং রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় পলাশ ও সাধন দুজনে আহত হয়। আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে কুষ্টিয়া রেকর্ড করেন। পলাশকে কুষ্টিয়া নেওয়ার পথে ভোরের দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত পলাশ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে