বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আহত

By মেহেরপুর নিউজ

January 20, 2022

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সোহেল আহমেদ আহত হয়েছেন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুরের গাংনীতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সোহেল বিকেলের দিকে গাংনী থেকে মেহেরপুর আসার পথে গাংনী বাজার অদুরে বিপরীত গামী অপর একটি মোটরসাইকেল সোহেলের মোটরসাইকেল ধাক্কা মারে। এসময় সোহেল মোটরসাইকেল ছিটকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।