মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনা নিহত অজ্ঞাত প্রতিবন্ধীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে দাফন করা হয়।
মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আফজাল হোসেন লিখন, মাসুদ রানা সহ স্থানীয়দের উদ্যোগে অজ্ঞাত পরিচয় ওই প্রতিবন্ধীর লাশ দাফন করেন। গত তিনদিন পূর্বে মেহেরপুর আমঝুপি সড়কের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের প্রতিবন্ধী আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৩ দিন পর রবিবার তার মৃত্যু হয়।