বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

June 01, 2024

মেহেরপুর নিউজ:

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছেন। শনিবার সকালের দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী মুজিবনগর পরিদর্শন কালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী,অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের উপ সরকারি প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।

পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী মুজিবনগর স্মৃতিসৌধ এলাকায় পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।