বর্তমান পরিপ্রেক্ষিত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ১ দিনের সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

May 31, 2024

মেহেরপুর নিউজঃ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী একদিনের সফরে মেহেরপুর পৌঁছেছেন। শুক্রবার রাতে তিনি সড়কপথে কুষ্টিয়া থেকে মেহেরপুরে এসে পৌঁছান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী রাতে মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানভীর আহসান রুমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, সেখানে উপস্থিত ছিলেন। শনিবার সকাল দশটায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী মুজিবনগর পরিদর্শন করবেন। এবং দুপুরে রূপপুরের উদ্দেশ্যে তাঁর মেহেরপুর ত্যাগ করার কথা।