মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংস্থার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিক্ষা অফিস মিলনায়তনে সততা সংঘের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়। মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে ভাতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার উপ-পরিচালক নীলকমল পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ, উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রধান শিক্ষক সাইদুজ্জামান, শিক্ষার্থী আরাফাত হোসেন প্রমূখ। পরে মেহেরপুর জেলার ৬ জন শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করা হয়।