মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক নীলা হাপিয়া,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।