বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসারকে অভিনন্দন

By মেহেরপুর নিউজ

August 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন কে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সচিব গন।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাবেক সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের সচিব সানোয়ার হোসেন সানু এবং বর্তমান সাধারণ সম্পাদক কুতুবপুর ইউনিয়নের সচিব আজিম উদ্দিন এর নেতৃত্বে ইউপি সচিবগন নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এসময় অন্যদের মধ্যে আমদহ ইউনিয়নের সচিব শাহাদাত হোসেন,পিরোজপুর ইউনিয়নের সচিব এরশাদ আলী সেখানে উপস্থিত ছিলেন।