বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলার বামন পাড়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

By Meherpur News

March 26, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া ও বন্দর গ্রাম বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমদহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খালেকুজ্জামান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। পরে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।