মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্য়ালয়ে পৌছালে উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা নবাগত চেয়ারম্যানকে স্বাগত জানান। এ সময় দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন।