বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব সদস্য তেরঘরিয়ার তমা

By Meherpur News

May 20, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ তাসলিমা আক্তার তমা সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব সদস্য নির্বাচিত হয়েছে। সে তেরঘরিয়া আশ্রয়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তমা তেরঘরিয়া গ্রামের তৌহিদ হোসেন ও লাভলী আক্তারের মেয়ে।

শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা এবং নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে তমা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জু আরা খাতুনের হাতে গড়া এই শিক্ষার্থী ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

এদিকে, শ্রেষ্ঠ কাব সদস্য নির্বাচিত হওয়ায় তমাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তমা সকলের কাছে দোয়া কামনা করেছে।