বর্তমান পরিপ্রেক্ষিত

সদর উপজেলা সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ পরিদর্শন করলেন ইউএনও

By Meherpur News

May 06, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সুইমিং পুলে চলমান সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম।

বুধবার দুপুরের দিকে তিনি এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও মোঃ খাইরুল ইসলাম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশু, তাদের অভিভাবক এবং প্রশিক্ষকদের সাথে কথা বলেন।

এসময় তিনি প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিশুদের সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরেন।