মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে সদর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়ছে।মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা স্কাউট এর সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন,উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান,প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাজউদ্দীন প্রমুখ উপস্হিত ছিলেন। সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস এর কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়।