বর্তমান পরিপ্রেক্ষিত

সদস্য শাহানা ইসলাম সান্তনার স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

June 25, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনার উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ হতে প্রাপ্ত মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালের দিকে মেহেরপুর গাংনী উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম সান্তনা উপস্থিত থেকে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।