বর্তমান পরিপ্রেক্ষিত

সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি নেতা হেলালের মেয়ে সেতু মারা গেছে

By মেহেরপুর নিউজ

March 22, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ:

সন্ত্রাসী হামলায় নিহত মুজিবনগর উপজেলা বিএনপি’র ১ নং যুগ্ন সম্পাদক হেলালের মেয়ে সেতু চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে রাত ১১টা ৫৫ মিনিটে মারা গেছে।

মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন মেহেরপুর নিউজকে সেতু মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এর আগে সন্ত্রাসীদের হামলায় সেতুর বাবা হেলালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং সেতুকে আশংকাজনক অবস্থায় প্রথরম মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তার আশা ছেড়ে দিয়ে তাকে অন্যত্র রেফার্ড করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছিলো । এরই মধ্যে রাত ১১টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।