মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাট সংলগ্ন সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে পিকেটাররা। এ সময় তারা ৭/৮টি ককটেলের বিষ্ফোরন ঘটায়। আজ শনিবার রাত সাড়ে ৭টার সময় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা এ অবেরাধ শুরু করে। এ রিপের্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে বলে জানা গেছে।