মেহেরপুর নিউজ:
৫ দিনের সফর শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন। রবিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন। গত সোমবার ৫ দিনের সফরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে এসে পৌঁছান। মেহেরপুর সফরকালীন সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দলীয় আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।