বর্তমান পরিপ্রেক্ষিত

সবার সহযোগিতায় মেহেরপুরে কাজ করার আশাবাদ জেলা প্রশাসকের

By Meherpur News

April 06, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সকলের সহযোগিতা নিয়ে জেলার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতিত্ব করেন এবং নিজের পরিচয় তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, সোহরাব হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান ও আনসারুল হক, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, মেহেরপুর চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য আনোয়ারুল হক কালু ও সচিব সাঈদ হোসেন, হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জীব পাল বাপ্পিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমে একসাথে কাজ করার আহ্বান জানান।