বর্তমান পরিপ্রেক্ষিত

সবার সহযোগিতায় মেহেরপুরে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়

By Meherpur News

April 06, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সকলের সহযোগিতা নিয়ে জেলায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে তিনি নিজের পরিচয় তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক তোজাম্মল আজম, তুহিন অরণ্য, আমিরুল ইসলাম অলড্রাম, ওয়াজেদুল হক জেদু, ফারুক হোসেন, মাজিদুল হক মানিক, মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।