বর্তমান পরিপ্রেক্ষিত

সবুজ ছায়া ইংলিশ ভার্সন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 20, 2022

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর সবুজ ছায়া ইংলিশ ভার্সন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন।

রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। একাডেমির পরিচালক আফরোজা বেগম সবুজ উপস্থিত থেকে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রশিক্ষণে সবুজ ছায়া ইংলিশ ভার্সন একাডেমির অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।