বর্তমান পরিপ্রেক্ষিত

সভাপতি ফরহাদ হোসেনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় আনন্দ সোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

November 26, 2023

মেহেরপুর নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে আনন্দ সোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের নেতৃত্বে আনন্দ মিছিল শোভাযাত্রাটি মেহেরপুর সদর উপজেলার গোপালপুর থেকে শুরু করে মেহেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলের সামনে এসে শেষ হয়।