বর্তমান পরিপ্রেক্ষিত

সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 02, 2021

মেহেরপুর নিউজ:

সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল এর সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, আওয়ামী লীগ নেতা শহীদ সাদেক হোসেন বাবুল, ফারুক হোসেন, জনপি বিশ্বাস, রায়হান উজ্জামান পলেন, বেলি খাতুন প্রমুখ।