বর্তমান পরিপ্রেক্ষিত

কেন্দ্রীয় সমাজ সেবা কর্মচারী কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 13, 2018

মেহেরপুর নিউজ, ১৩ আক্টোবর : সারা দেশের ন্যায় মেহেরপুরেও বাংলাদেশ সমাজ সেবা কর্মচারী কল্যান সমিতির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তর মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলায় মোট ৬১ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সারা দেশে প্রদানকৃত ভোট একত্রে করে গননা করা হবে।