বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

June 23, 2021

মেহেরপুর নিউজ :

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা ৬ টার পর ব্যবসা পরিচালনা করার দায়ে ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সন্ধ্যার পর মেহেরপুর বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ সময়ে একাধিক ব্যক্তি ফুটপাতের উপরে ব্যবসা পরিচালনা করায় তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। মেহেরপুর সদর থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।