বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম অসুস্থ। হেলিকপ্টারে ঢাকায়

By মেহেরপুর নিউজ

November 12, 2020

মেহেরপুর নিউজ :

‌মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে হেলিকপ্টারযোগে রফিকুল ইসলামকে ঢাকায় নেওয়া হয়। রফিকুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে গতরাত থেকে হঠাৎ করে খাদ্যনালীতে সমস্যা দেখা দেয়, পরে সকালের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে একই সমস্যার কথা বলা হয়। এসময় তাকে হেলিকপ্টারযোগে ঢাকা নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ল্যাবএইড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের দ্রুত রোগমুক্তি কামনায় সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।