বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 23, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক, অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক ও অন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মেহেরপুর সরকারি মহিলা মহিলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রাজি উদ্দিন, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম,এসএম আতিয়ার রহমান সহ শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।