মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। সরকারি মহিলা কলেজের ছাত্রীরা সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।