মেহেরপুর নিউজ,০২ জুলাই: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম সরকারী দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানিয়েছেন।
জেলা প্রশাসক শফিকুল ইসলাম বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পরে ১ম কার্যদিবসে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান,সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলানির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, এনডিসি আমীনুল ইসলাম প্রমুখ।