বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

April 30, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর রেড ক্রিসেন্টের উদ্যোগে মেহেরপুর সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক গোলাম রসূল উপস্থিত থেকে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। এসময় মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, যুব রেড ক্রিসেন্ট এর সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।