বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারী শিশু পরিবারে ইফতার মাহফিল ও পবিত্র ঈদুল ফিতরের উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

April 20, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

মেহেরপুরের মুুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশু পরিবারের (বালিকা) নিবাসীদের সৌজন্য ইফতার মাহফিল ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এসব সামগ্রী বিতরন করেন।এসময় অন্যান্যের মধ্যে স্হানীয় সরকার উপপরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, মুুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ শিশু পরিবার নিবাসের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এসময জেলা প্রশাসক শিশু পরিবারের সকল শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদেরকে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান। শেষে তিনি তার দু’সন্তানকে নিয়ে শিশুদের সাথে ইফতার করেন ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন