মেহেরপুর নিউজ:
শুধু নিজে আরাম-আয়েশে থাকার চিন্তাটা বাদ দিয়ে সমাজের দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না এই শ্লোগানকে সামনে রেখে
সরকারের সিনিয়র সচিব/ সচিব নিজ নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে গৃহহীন, ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কার্যক্রমের আওতায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোছা: আছিয়া খাতুন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের গৃহহীন পরিবার মীর সামছুল হকের হাতে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেমি পাকা বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
শনিবার দুপুরে দিকে ভিডিও কনফারেন্সে ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে মীর সামছুল হককে বাড়ি হস্তান্তর করেন।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুরে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমূখ।