বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারের ডিজিটাইলাইজেশন কর্মসূচি হুমকির মুখে।। গাংনীতে কমিউনিটি ক্লিনিকের ল্যাপটপ ব্যবহার হচ্ছে না

By মেহেরপুর নিউজ

July 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ প্রোভাইডাররা সরকারিভাবে দেয়া ল্যাপটপ ব্যাবহার করছেন না। এতে সরকারের ডিজিটাইলাইজেশন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। গত সোমবার সরেজমিন একাধিক কমিউনিটি ক্লিনিকে খোঁজ নিয়ে এসব চিত্র দেখা গেছে। কম্পিউটার না জানা ও প্রয়োজনীয় প্রশিক্ষনের অভাবে এসব ল্যাপটপ ব্যবহৃত হচ্ছে না বলে জানিয়েছেন সংশি­ষ্ট স্বাস্থ্য বিভাগ ও কমিউনিটি হেলথ প্রোভাইডারগন। তাছাড়া কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগও নেই। গাংনী উপজেলায় বর্তমানে ৩৫টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এসব ক্লিনিকে সরকারিভাবে ল্যাপটপ দেয়া হলেও একজনও তা ব্যবহার করেন না। কমিউনিটি ক্লিনিকে আগত রোগী সাধারণের তধ্য ও প্রদেয় ওষুধের বিবরণ এবং অফিসিয়াল চিঠিপত্র আদান প্রদানের জন্য এসব ল্যাপটপ ও ইন্টারনেটের ব্যবস্থা করা হলেও  কোনো ক্লিনিকেই ল্যাপটপ ও ইন্টারনেট ব্যবহার করতে দেখা যায়নি। গাংনীর কাজিপুর নিমসরন পাড়া কমিউনিটি হেলথ প্রোভাইডার মুনসুর আলী জানান, সাড়ে ১১ ইঞ্চি মাপের ল্যাপটপ ও গ্রামীণফোনের মডেম দেয়া হলেও ল্যাপটপের যথাযথ ব্যবহার করা হচ্ছে না। মাঝে মধ্যে ক্লিনিকে ল্যাপটপ নিয়ে আসা হলেও মডেমে কোনো নেটওয়ার্ক না পাওয়ায় তা ব্যবহার করা যাচ্ছে না। কোদালকাটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার রেহেনা জানান, তিনি ল্যাপটপ ব্যবহার জানেননা। মাত্র ৩ দিনের প্রশিক্ষনে কিছু শেখা সম্ভব হয়নি বলেও তিনি জানান। ভোলাডাঙ্গা কমিউনিটি হেলথ প্রোভাইডার লিলি খাতুন জানান, তিনিসহ অনেকেই ল্যাপটপ ব্যবহার জানেন না। এ ব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের আরএমও ডা. আনোয়ার“ল ইসলাম জানান, অফিস থেকে শুধু কম্পিউটার দেয়া হয়েছে। মাত্র ৩ দিনের প্রশিক্ষনে কিছুই হয় না। পর্যায়ক্রমে প্রশিক্ষন দেয়া হবে। গাংনী থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিধানচন্দ্র জানান, অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ নেই সেগুলোর ওয়ারিং করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা করা হলে সব খানে ল্যাপটপ ব্যবহার হবে। আবার অনেকেই কম্পিউটার জানেন না। নিয়োগের সময় কম্পিউটার জানা আবশ্যিক থাকলেও যারা কম্পিউটার জানেন না তারা নিয়োগ পেয়েছেন তাই বেশ অসুবিধা হচ্ছে।