বর্তমান পরিপ্রেক্ষিত

সরকারের সাফল্য ও অর্জন নিয়ে মুজিনগরে মহিলা সমাবেশ

By মেহেরপুর নিউজ

March 16, 2016

মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মুজিবনগরে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার বিকালে মুজিবনগর উপজেলার পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুদ্দিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান হোসেন মিলু। বিশেষ অতিথি ছিলেন পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন, সমাজ সেবক মজিবর রহমান।