রাজনীতি

সরকার উন্নয়ন করলেও বিরোধী দল সরকারের সে উন্নয়ন ম্লান করতে নানা ধরনের প্রপাগন্ডা চালিয়ে যাচ্ছে ———–সাবেক এমপি মকবুল হোসেন

By মেহেরপুর নিউজ

August 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ আগস্ট: মেহেরপুর-০২ আসনের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন বলেছেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার। সকল সেক্টরে সরকার উন্নয়ন করলেও বিরোধী দল সরকারের সে উন্নয়ন ম্লান করতে নানা ধরনের প্রপাগন্ডা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছেন। এখন আর রাত জেগে পাহারা দিতে হয়না তাদের। আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গাংনী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা আব্বাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে মকবুল হোসেন আরো বলেন,বর্তমান সরকারের আমলে সব কয়টি নির্বাচন স্বচ্চ নিরপেক্ষ ও সুষ্ঠ হয়েছে। অথচ বিরোধীদল তত্বাবধায়ক সরকারের দাবীতে দেশে জ্বালাও পোড়াও হরতাল ডেকে মানুষের জানমাল ধ্বংস করছেন। তত্বাবধায়ক সরকারের দাবী করে এখন লাভ নেই। জামায়াত বিএনপি জোট যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ ধরনের নাশকতা চালাচ্ছে। তিনি বলেন,যুদ্ধাপরাধী দল জামায়াতের নিবন্ধন বাতিল করেছে হাইকোর্ট। তাদের নিষিদ্ধের দাবী এখন দেশের সকলের। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস,সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অ্যাড.ফিরোজ, গাংনী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একেএম শফিকুল আলম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,গাংনী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক মাস্টার,উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম,মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সেপু,ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু,আওয়ামীলীগের মনিরুজ্জামান আতু,ইয়াসিন রেজা,যুবলীগ নেতা আব্দুল আলীম,ছাত্রলীগ নেতা আহসান হাবীব,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু,কলেজ শাখা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক এহসান কবীর সবুজ,যুবলীগ নেতা আলেহীম হোসেন প্রমুখ।পরে রোজাদার মধ্যে ইফতার বিতরণ করা হয়।