বর্তমান পরিপ্রেক্ষিত

সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিদ্যালয় পরিদর্শন

By মেহেরপুর নিউজ

August 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম  খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এসএম জয়নুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলাম স্কুল পরিদর্শন কালে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদ্দেস আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।