বর্তমান পরিপ্রেক্ষিত

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গাজী মূয়ীদুর রহমানের যোগদান

By মেহেরপুর নিউজ

June 07, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গাজী মূয়ীদুর রহমান যোগদান করেছেন। গাজী মূয়ীদুর রহমানকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়।

এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান নবাগত মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।