বর্তমান পরিপ্রেক্ষিত

সহকারী কমিশনার কামরুল হাসানের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 25, 2019

মেহেরপুর নিউজ, ২৫ ফেব্রুয়ারী :

মেহেরপুর জেলা প্রাশানের সহকারী কমিশনার কামরুল হাসান অনত্র বদলী হওয়ায় জেলা প্রাশানের উদ্যেগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণু পদ পাল মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আখতার প্রমুখ। পরে বিদায়ী কামরুল হাসানকে ক্রেষ্ট প্রদান করা হয়।