বর্তমান পরিপ্রেক্ষিত

সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেনকে অবসর ভাতা প্রদান

By মেহেরপুর নিউজ

April 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেনকে অবসর ভাতা প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলার উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেনকে অবসর ভাতা প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুজ্জামান উপস্থিত থেকে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকরাম হোসেনকে অবসর ভাতা হিসাবে ৬৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সম্পাদক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।