বর্তমান পরিপ্রেক্ষিত

সহযোগী অধ্যাপক মরহুম এস এম জিয়াউল ইসলাম স্মরণে শোকসভা ও মিলাদ-মাহফিল

By মেহেরপুর নিউজ

September 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগের সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মরহুম এস এম জিয়াউল ইসলাম স্মরণে শোকসভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ফুয়াদ খান মইনুল হোসেন প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।