গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশের মা মালেকা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন) । মালেকা বেগম গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের বাসিন্দা।
সােমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালেকা বেগমের মৃত্যুতে মেহেরপুর,গাংনী ও মুজিবনগরে কর্মরত সাংবাদিকবৃন্দ শােক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্র জানায় মালেকা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভূগছিলেন। গত ১৭ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে,তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ সনাক্ত হয়। গেলাে দুইদিন যাবত অক্সিজেন সার্পোটসহ নানা রকম চিকিৎসা চলছিল।