টপ নিউজ

সাংবাদিক মুজাহিদ মুন্নার মায়ের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

October 16, 2020

মেহেরপুর নিউজ :  মেহেরপুর নিউজ এর বার্তা সম্পাদক মিজানুর রহমানের ছোট ভাই এর স্ত্রী ও দৈনিক দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না এবং  মেহেরাব হোসেনের   মাতা  মিনারা খাতুন (৪৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মাগুরা জেনারেল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আজ বিকালে চিকিৎসক তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে মাগুরা পৌছালে অবস্থা আরো খারাপ হলে তাঁকে মাগুরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১১ টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মুজাহিদ ‍মুন্না তাঁর বড় ছেলে। ছোট ছেলে মেহেরাব হোসেন অপিও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

বছর দুয়েক আগে একই রোগে তার বাবাও মারা যান। অল্প বয়সে বাবা-মা দুজনকে হারালেন মুজাদিহসহ তার ছোট ভাই বোনেরা। মুজাহিদ মুন্নার মায়ের অকাল মৃত্যুতে আমরা মেহেরপুর নিউজ পরিবার, মেহেরপুর প্রতিদিন পরিবারের সকল সদস্য, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুল হক পোলেন, মেহেরপুর ৭১ এর সম্পাদক আতিক, স্বপনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোকাহত। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শুক্রবার সকাল ৯টায় হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হবে।