বর্তমান পরিপ্রেক্ষিত

সাংবাদিক মুজাহিদ মুন্নার মামার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

October 14, 2017

মেহেরপুর নিউজ,১৪ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ও মানবকণ্ঠের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্নার মেজ মামা ইদ্রিস হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার দুপুরে পৌনে ২টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মস্তিস্কে রক্তক্ষরণ জনিত রোগে ভুগছিলেন। তিনি মেহেরপুর নিউজের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের ফুপাত ভাই এবং সাবেক ইউপি সদস্য মরহুম সানোয়ার হোসেনের মেজ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মুজাহিদ মুন্না জানান, আজ বাদ মাগরিব শ্যামপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।