টপ নিউজ

সাংবাদিক মুজাহিদ মুন্না মাতার দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

October 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমানের ছোট ভাই এর স্ত্রী ও সাংবাদিক মুজাহিদ মুন্না এবং  মেহেরাব হোসেনের  মাতার   দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ৯ টায় হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন সম্পূন্ন হয়। এসময় মেহেরপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাযার নামাজ ও দাফন কাজে অংশগ্রহন করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে চিকিৎসার উদ্দেশ্য ঢাকায় যাওয়ার পথে মাগুরা জেনারেল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি কয়েকদিন আগে  হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে চিকিৎসক তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে মাগুরা পৌছালে অবস্থা আরো খারাপ হলে তাঁকে মাগুরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১১ টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মুজাহিদ ‍মুন্না তাঁর বড় ছেলে। ছোট ছেলে মেহেরাব হোসেন অপিও সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন মেহেরপুর নিউজ পরিবার।