টপ নিউজ

সাংবাদিক মুজাহিদ মুন্নার মাতার মাগফেরাত কামনায় দোয়া

By মেহেরপুর নিউজ

October 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমানের ছোট ভাই এর স্ত্রী, সাংবাদিক মুজাহিদ মুন্না ও মেহেরাব হোসেনের মাতা মিনারা খাতুন এর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে চিকিৎসার উদ্দেশে ঢাকায় যাওয়া পথে মাগুরা জেনারেল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।