গাংনী প্রতিনিধি :
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও হামলাকারীদের বিচারের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রেসক্লাব ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর গাংনী উপজেলা শাখা এবং জাতীয় কন্যাশিশু এডভােকসি ফােরামের মেহেরপুর জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন জাতীয় কন্যাশিশু এডভােকেসি ফােরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সুজনের সদস্যরা।