মেহেরপুর নিউজ:
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব।
বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের লর্ড মার্কেটস্থ্য কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ডিএম মকিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য সাঈদ হোসেন, মিনারুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচি থেকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সেইসাথে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, অর্থ সম্পাদক এস আই বাবু, নির্বাহী সদস্য হামিদুল ইসলাম, সদস্য রাব্বি আহম্মেদ, কাজিমুল হক, আরিফ খান, সেলিম রেজা, কাজল মাহমুদ, সাজিবুল ইসলাম, মো. সাঈদ, রাব্বি আহমেদ, শেখ মোহাম্মদ সান, শ্রাবন খান সোহান প্রমূখ।