গাংনী প্রতিনিধি :
অনলাইন নিউজ পাের্টাল প্রেস হাউজ টােয়েন্টিফাের ডটকম-এর সম্পাদক এ সিদ্দিকী শাহিন ও মন্ত্রণালয়ের সচিব আলকামা সিদ্দিকীর মা সারা খাতুন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। সারা খাতুন গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী,৯ ছেলে,১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটের সময় মেহেরপুরের গাংনী উপজেলা শহরস্থ বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। এদিকে সারা খাতুনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শােক প্রকাশ করেছেন। মরহুমার জানাজা নামাজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তার ছেলে এ সিদ্দিকী শাহিন জানিয়েছেন।